বরগুনায় তোষকের নিচে ১০০ পিস ইয়াবা, গ্রেপ্তার ২

হোম » বরগুনা » বরগুনায় তোষকের নিচে ১০০ পিস ইয়াবা, গ্রেপ্তার ২
রবিবার ● ১১ অক্টোবর ২০২৬


 

বরগুনায় তোষকের নিচে ১০০ পিস ইয়াবা, গ্রেপ্তার ২

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

বরগুনা সদর উপজেলার দক্ষিণ খাজুরতলা এলাকায় একটি ভবনের নিচতলার কক্ষে তোষকের নিচে লুকিয়ে রাখা ১০০ পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

রবিবার (১১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গৌরীচন্না ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ খাজুরতলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সিফাত হাওলাদার (২০) ও মো. নূর আলম (৩৫)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা।

 

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ হাসনাইন পারভেজ জানান, এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বরগুনা সদর থানায় মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

 

বাংলাদেশ সময়: ১৭:০৪:০৯ ● ২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ