নেছারাবাদে সন্ধ্যা নদী থেকে মাটি কাটা: ইটভাটা মালিককে ১ লাখ টাকা জরিমানা

হোম » পিরোজপুর » নেছারাবাদে সন্ধ্যা নদী থেকে মাটি কাটা: ইটভাটা মালিককে ১ লাখ টাকা জরিমানা
শনিবার ● ১৮ এপ্রিল ২০২৬


 

নেছারাবাদে সন্ধ্যা নদী থেকে মাটি কাটা: ইটভাটা মালিককে ১ লাখ টাকা জরিমানা

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

পিরোজপুরের নেছারাবাদে সন্ধ্যা নদী থেকে ইটভাটার জন্য অবৈধভাবে মাটি কাটার দায়ে মো. আজিজ নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে এ দণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান মাহামুদ।

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সন্ধ্যা নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় সরবরাহ করা হচ্ছিল, যা নদীর পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য হুমকি সৃষ্টি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করে তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান মাহামুদ বলেন, ‘নদী ও পরিবেশ রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। অবৈধভাবে মাটি কাটা সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটি শাস্তিযোগ্য অপরাধ। আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা প্রশাসন জানায়, নেছারাবাদসহ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০:১৩:৩৩ ● ৫১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ