পিরোজপুরে ইয়াবাসহ আটক ব্যক্তির শ্বশুরবাড়িতে মিলল ৩ ককটেল

হোম » পিরোজপুর » পিরোজপুরে ইয়াবাসহ আটক ব্যক্তির শ্বশুরবাড়িতে মিলল ৩ ককটেল
বুধবার ● ১১ নভেম্বর ২০২৬


ছবিটি সংগৃহীতসাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় পিরোজপুর সদর উপজেলার চুঙ্গাপাসা গ্রামে এ অভিযান চালানো হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় ডিবি পুলিশের একটি দল ঢাকা-পিরোজপুর মহাসড়কের আলামকাঠী এলাকায় নাসির শেখের মুদির দোকানের সামনে অভিযান চালায়। এ সময় মীর সোহাগকে সন্দেহভাজন হিসেবে তল্লাশি করে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।

 

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে মীর সোহাগের দেওয়া তথ্যের ভিত্তিতে তার শ্বশুর রাজ্জাক হাওলাদারের বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে তিনটি ককটেল ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

 

পুলিশের দাবি, মীর সোহাগ দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে নারী নির্যাতন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচটি মামলা চলমান রয়েছে।

 

পিরোজপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আল মাহাবুব বলেন, আটক মীর সোহাগ বর্তমানে ডিবি হেফাজতে রয়েছেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১০:০৮:০১ ● ২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ