চরফ্যাশনে কুপিয়ে হত্যাচেষ্টা, গুরুতর আহত যুবক হাসপাতালে

হোম » ভোলা » চরফ্যাশনে কুপিয়ে হত্যাচেষ্টা, গুরুতর আহত যুবক হাসপাতালে
শুক্রবার ● ১৭ এপ্রিল ২০২৬


 

চরফ্যাশনে কুপিয়ে হত্যাচেষ্টা, গুরুতর আহত যুবক হাসপাতালে

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানাধীন চর কলমি ইউনিয়নে সাদ্দাম পেদা নামে এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আহত সাদ্দাম পেদা (পিতা লালমিয়া পেদা) বর্তমানে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে চরফ্যাশন থেকে নিজ এলাকায় ফেরার পথে ইকবাল হাওলাদারের বাড়ির সামনে পৌঁছালে ১২-১৩ জনের একটি দল তাকে গাড়ি থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় তার কাছে থাকা প্রায় ১৭ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় বলে দাবি সাদ্দাম পেদার।

এ ঘটনায় মাইনুদ্দিন, ইসমাইন, লতিফ, হৃদয়, মনিরসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর পরিবারের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার জেরে এই হামলা চালানো হয়েছে। তাদের অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগ নেতা ও চেয়ারম্যান রুহুল চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ করায় সাদ্দাম পেদাকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

এ বিষয়ে এখনো থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে বিষয়টি সংশ্লিষ্ট সার্কেলের এসপিকে জানানো হয়েছে এবং আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানানো হয়।

তবে ভিকটিমের চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় থানায় মামলা করতে বিলম্ব হলেও ভুক্তভোগীর পরিবার এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৫৬:৩৬ ● ৮৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ