শার্শার উলাশীতে জিয়া খাল পুনঃখনন উদ্বোধন ঘিরে পানিসম্পদ প্রতিমন্ত্রীর পরিদর্শন

হোম » খুলনা » শার্শার উলাশীতে জিয়া খাল পুনঃখনন উদ্বোধন ঘিরে পানিসম্পদ প্রতিমন্ত্রীর পরিদর্শন
শুক্রবার ● ১৭ এপ্রিল ২০২৬


 

শার্শার উলাশীতে জিয়া খাল পুনঃখনন উদ্বোধন ঘিরে পানিসম্পদ প্রতিমন্ত্রীর পরিদর্শন

সাগরকন্যা প্রতিবেদক, বেনাপোল (যশোর)

যশোরের শার্শা উপজেলার উলাশীতে জিয়া খালের পুনঃখনন কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী আল ফরহাদ হোসেন আজাদ। শুক্রবার দুপুরে তিনি এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন।

আগামী ২৭ এপ্রিল প্রায় ৫০ বছর পর পুনরায় খনন করা হচ্ছে জিয়া খালের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব একেএম শাহাবুদ্দিন, যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনসহ প্রশাসন ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে জিয়া খাল পুনঃখনন ও উদ্বোধন ঘিরে স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। কৃষকদের মধ্যেও নতুন আশার সঞ্চার হয়েছে বলে জানান স্থানীয়রা।

বাংলাদেশ সময়: ১৭:৪২:৩৭ ● ২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ