
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
চলতি ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে গৌরনদীর বাউরগাতী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক মো. জহুরুল ইসলাম জহির, বার্থী কলেজের সাবেক অধ্যক্ষ কাজী আব্দুস সালাম এবং সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার চক্রবর্তী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা। এ সময় আরও উপস্থিত ছিলেন বিআরডিবির উপপরিচালক মো. মস্তফা কামাল, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাই টিভির প্রতিনিধি মো. গিয়া উদ্দিন মিয়া, আনন্দ টিভির প্রতিনিধি কাজী আলামিন, শিক্ষক প্রতিনিধি মো. আলম মোল্লা, ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক মো. শামিম বেগ, উপজেলা বিএনপির সদস্য মো. সাদি মীর, বার্থী ইউনিয়ন বিএনপির সদস্য মো. জিয়াউল হক সরদার এবং বার্থী ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মো. জানে আলম সরদারসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. জুবায়ের আহসান। শেষে পরীক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বক্তারা শিক্ষার্থীদের সততা, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান এবং সকল পরীক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।