মঠবাড়িয়া মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া

হোম » শিক্ষা » মঠবাড়িয়া মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া
বৃহস্পতিবার ● ১৬ এপ্রিল ২০২৬


 

মঠবাড়িয়া মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া

সাগরকন্যা প্রতিবেদক, মঠবাড়িয়া (পিরোজপুর)

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া ও শুভকামনা জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. এনামুল হক মৃধা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া পৌর বিএনপির সাবেক সভাপতি ও বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ কে এম হুমায়ুন কবির। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘জীবনের এই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আত্মবিশ্বাস, পরিশ্রম ও সততার সঙ্গে এগিয়ে যেতে হবে’ এবং ভবিষ্যতে দেশ ও সমাজ গঠনে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরুখালী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও বিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি ডা. শাহ আলম, বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান কামরুল আহসান খোকন, বিএনপি নেতা ও সাবেক সদস্য আবদুল লতিফ, বিএনপি নেতা ডা. কামাল তালুকদার এবং বিএনপি নেতা ও সাবেক সদস্য মাহবুব কবির মনির। তারা শিক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানান এবং জীবনের লক্ষ্য নির্ধারণে সচেতন হওয়ার পরামর্শ দেন।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ বিদ্যালয়ের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। শেষে পরীক্ষার্থীদের মঙ্গল ও সাফল্য কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:২২:১৯ ● ৭১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ