ভোলায় হাসপাতালে চিকিৎসাধীন নারীকে ধর্ষণের অভিযোগে দালাল আটক

হোম পেজ » ভোলা » ভোলায় হাসপাতালে চিকিৎসাধীন নারীকে ধর্ষণের অভিযোগে দালাল আটক
বুধবার ● ৮ এপ্রিল ২০২৬


 

আটক আরিফ

সাগরকন্যা প্রতিবেদক, ভোলা

ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক নারীকে ধর্ষণের অভিযোগে এক দালালকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে দিকে হাসপাতালের তৃতীয় তলার একটি নির্জন স্থানে এ ঘটনা ঘটে।

 

হাসপাতাল সূত্রে জানা যায়, আটক আরিফ (৪০) একটি বেসরকারি ক্লিনিকের প্রতিনিধি হিসেবে কাজ করতেন। রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার কথা বলে ডায়াগনস্টিক সেন্টারে নেওয়াই ছিল তার মূল কাজ। অভিযোগ রয়েছে, তিনি ওই নারীকে ওষুধ দেওয়ার কথা বলে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে হাতেনাতে আটক করে এবং পরে পুলিশে সোপর্দ করে।

 

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. তৈয়বুর রহমান জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। হাসপাতালকে দালালমুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে এবং ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় হাসপাতালে রোগী ও স্বজনদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ৮:২৪:৩২ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ