কাউখালীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তিমেলা শুরু

হোম পেজ » পিরোজপুর » কাউখালীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তিমেলা শুরু
বুধবার ● ৮ এপ্রিল ২০২৬


কাউখালীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তিমেলা শুরু

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)
উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি- শীর্ষক  প্রতিপাদ্যকে সামনে রেখে  পিরোজপুরের কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড।
বুধবার (৮এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে দুই দিনব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আসাদুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো.ইয়াকুব হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.আব্দুল হান্নান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমানসহ কাউখালী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ।
এ মেলায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ১২টি স্টলে শিক্ষার্থীদের উদ্ভাবিত বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রদর্শনী দেখানো হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো.আসাদুজ্জামান  স্টল গুলো ঘুরে ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে আয়োজিত এই মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্পসমূহ প্রদর্শন করছে। মেলার পাশাপাশি দ্বিতীয় দিনে বৃহস্পতিবার বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যে দিয়ে দুই দিন ব্যাপী অনুষ্ঠান শেষ হবে।


আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৩:৫০:২৪ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ