গৌরনদীতে জুয়ার আসরে অভিযান, চার জুয়াড়ি আটক

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে জুয়ার আসরে অভিযান, চার জুয়াড়ি আটক
মঙ্গলবার ● ৩১ মার্চ ২০২৬


 

গৌরনদীতে জুয়ার আসরে অভিযান, চার জুয়াড়ি আটক

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদীতে জুয়ার আসরে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামাদিসহ চার জুয়াড়িকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদের বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করার পর জেলহাজতে পাঠানো হয়েছে।

 

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে গৌরনদী পৌরসভার কাছেমাবাদ এলাকায় মোবারক শিকদারের বাড়ির বাগানে জুয়া খেলার সময় তাদের আটক করা হয়।

 

আটকরা হলেন- কাছেমাবাদ এলাকার হারুন অর রশিদ শিকদারের ছেলে মো. সোলায়মান শিকদার (৪৫), মোশারেফ হোসেনের ছেলে মাকসুদ খলিফা (৩৮), জয়নাল লস্করের ছেলে রমজান লস্কর (৪৫) এবং আইয়ুব আলী হাওলাদারের ছেলে আসাদ হাওলাদার (৪৫)।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী থানার উপপরিদর্শক মো. আলাউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক মিঠুন কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এ সময় জুয়ার সরঞ্জামাদিসহ তাদের আটক করা হয়।

 

তিনি আরও জানান, গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হলে পরে তাদের জেলহাজতে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ২১:৪৫:৪৪ ● ৬০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ