সৌদি আরবের সাথে মিল রেখে গলাচিপায় ঈদ উদযাপন

হোম পেজ » পটুয়াখালী » সৌদি আরবের সাথে মিল রেখে গলাচিপায় ঈদ উদযাপন
শুক্রবার ● ২০ মার্চ ২০২৬


সৌদি আরবের সাথে মিল রেখে গলাচিপায় ঈদ উদযাপন

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফুলখালি গ্রামের গাজী বাড়ি শাহ্ সুফি মমতাজিয়া জামে মসজিদে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকাল সাড়ে ৮টায় গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের সোনা গাজী বাড়ির শাহ সুফী মমতাজায়ী জামে মসজিদ প্রাঙ্গণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মো. আল আমিন। এ গ্রামের শতাধিক পরিবার এ ঈদ উদযাপন করেন। ঈদের নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হয়। আকবর গাজী (৭২) বলেন, আমরা ২শত বছরের বেশি সময় ধরে চাঁদ দেখে এই উৎসব পালন করে আসছি। বিশ্বের যেকোনো প্রান্তের আকাশে চাঁদ দেখা গেলে আমরা ঈদ উদযাপন করি। আমাদের প্রধান দরবার চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফ এবং চন্দনাইশের জাহাঁগিরিয়া শাহছুফি মমতাজিয়া দরবার শরীফ। তাদের নির্দেশ অনুসরণ করে আমরা ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে থাকি।

ওই গ্রামের কামাল খা (৫০) জানান, আমাদের দরবার শরীফ শুধু নামাজ আদায়ের জায়গা নয়, এটি একটি আধ্যাত্মিক কেন্দ্র। এখানে সবাই মিলেমিশে উৎসব পালন করে থাকি। আমাদের আজ আনন্দের দিন।


এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২২:৪২:৪৩ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ