মির্জাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

হোম পেজ » পটুয়াখালী » মির্জাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু
শুক্রবার ● ২০ মার্চ ২০২৬


মির্জাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

পটুয়াখালীর মির্জাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. হিরা খান (১৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ মার্চ) দুপুরে উপজেলার মজিদবাদী ইউনিয়নের দক্ষিণ চালিতাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হিরা খান ওই গ্রামের মো. জব্বার খানের ছেলে এবং সুলতানাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে পাশের বাড়ির খালেক হাওলাদারের পুকুরে মাছ ধরার জন্য বৈদ্যুতিক মোটরের মাধ্যমে পানি সেচ দেওয়া হচ্ছিল। এ সময় সবার অগোচরে হিরা খান পুকুরের পানিতে নামলে বিদ্যুৎস্পৃষ্ট হয়।

পরে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মু. উমর ফারুক জাবের বিষয়টি নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস সালাম জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে এবং পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


ইউজি/এমআর

বাংলাদেশ সময়: ২১:০৯:০৬ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ