কালকিনিতে ভিজিএফ‘র চাল বিতরণ

হোম পেজ » ঢাকা » কালকিনিতে ভিজিএফ‘র চাল বিতরণ
শুক্রবার ● ১৩ মার্চ ২০২৬


---

সাগরকন্যা প্রতিবেদক, মাদারীপুর
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে মাদারীপুরের কালকিনিতে ভিজিএফ কর্মসূচির আওতায় নিম্নআয়ের মানুষের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
২০২৫-২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকালে কালকিনি পৌর অফিস প্রাঙ্গণে এই চাল বিতরণ করা হয়।

এ সময় মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে ভিজিএফ এর ১০ কেজি করে চাল তুলে দেন।

কালকিনি উপজেলার মোট ৬ হাজার ৩৩ জন সুবিধাভোগীর মাঝে এই চাল বিতরণ করা হয়। এর মধ্যে পৌরসভার ৪ হাজার ৬২৫ জন এবং উপজেলার ১ হাজার ৪০৮ জন নিম্নআয়ের মানুষ এই সহায়তা পাবেন।

চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, সরকার মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে। চার কোটি মানুষ যখন ফ্যামিলি কার্ড হাতে পাবে, তখন দেশের মানুষের অভাব অনেকটাই দূর হয়ে যাবে। তিনি আরও বলেন, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো সরকারের অঙ্গীকার, আর সেই লক্ষ্যেই বিভিন্ন সহায়তা কার্যক্রম চলমান রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সী , কালকিনি পৌরসভার পৌর প্রকৌশলী রাকিব হাসান, পৌর প্রধান সহকারী ইস্রাফিল সরদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ঈদকে সামনে রেখে সরকারের এই সহায়তা পেয়ে সুবিধাভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

আরকেজে/এমআর

বাংলাদেশ সময়: ১৭:২১:১৪ ● ৩৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ