কালকিনিতে মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় সৌদি খেজুর বিতরণ

হোম পেজ » ঢাকা » কালকিনিতে মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় সৌদি খেজুর বিতরণ
শুক্রবার ● ১৩ মার্চ ২০২৬


কালকিনিতে মসজিদ,মাদ্রাসা ও এতিমখানায় সৌদি খেজুর বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, (মাদারীপুর)

রমজান মাসে বাংলাদেশ সরকারের জন্য উপহার হিসেবে প্রেরিত সৌদির খেজুর মাদারীপুরের কালকিনি উপজেলা প্রশাসন বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করেছেন।

সৌদি আরবের বাদশাহ্ প্রতিষ্ঠিত ‘কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার’ থেকে উপহার হিসাবে পাওয়া ২৭ কার্টন খেজুর কালকিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭৩টি মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

শুক্রবার (১৩ মার্চ) সকালে কালকিনি উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন হতে এসব খেজুর বিতরণ করা হয়েছে।

খেজুর বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মোজাহিদুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী তনু চন্দ্র কর,কম্পিউটার অপারেটর সৈয়দ শফিকুল ইসলাম ও অফিস সহায়ক মো: মিজানুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মোজাহিদুল ইসলাম জানান, বরাদ্দকৃত সব খেজুর নিয়ম মেনে মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।


আকেজে/এমআর

বাংলাদেশ সময়: ১৬:২১:২৫ ● ২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ