সর্বশেষ
পাথরঘাটায় জলবায়ু সহনশীল কাঁকড়া চাষে উৎপাদন উপকরণ বিতরণ বরগুনায় কুড়িয়ে পাওয়া লক্ষাধিক টাকা মাইকিং করে মালিককে ফেরত ১৪ এপ্রিল থেকে বিতরণ নেছারাবাদে ‘স্মার্ট কৃষক কার্ড’ যাচাই-বাছাই কার্যক্রম শুরু কলাপাড়ায় খাস জমি দখলকে কেন্দ্র করে নারীর দুই হাত ভেঙ্গে দেওয়ার অভিযোগ রাঙ্গাবালীতে সমুদ্রগামী ৭৩ ট্রলারে জেলেদের নিরাপত্তা সরঞ্জাম বিতরণ কলাপাড়ায় সিজার অপারেশন নিয়ে প্রতারণার অভিযোগ, তদন্তের দাবি বাগেরহাটের সুন্দরবনে অভিযান অস্ত্র ও গোলাবারুদসহ ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্য আটক দক্ষিণ আইচার ঢালচরে জাহাঙ্গীর বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ, গ্রেপ্তারের দাবি

কলাপাড়ায় সিজার অপারেশন নিয়ে প্রতারণার অভিযোগ, তদন্তের দাবি

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় সিজার অপারেশন নিয়ে প্রতারণার অভিযোগ, তদন্তের দাবি
বৃহস্পতিবার ● ১২ মার্চ ২০২৬


 

কলাপাড়ায় সিজার অপারেশন নিয়ে প্রতারণার অভিযোগ, তদন্তের দাবি

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের গামইরতলা গ্রামের মোঃ লোকমান হাওলাদার অভিযোগ করেছেন, তার স্ত্রী আকলিমা বেগমকে সিজার অপারেশনের সময় ভুল চিকিৎসা ও অর্থজনিত প্রতারণার শিকার হতে হয়েছে। ভুক্তভোগী পরিবার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

 

লোকমান হাওলাদার জানান, গত বৃহস্পতিবার স্ত্রীকে ডাঃ অর্পিতা রায়ের কাছে নিয়ে গেলে তিনি রোগীর অবস্থা ভালো নয় বলে দ্রুত সিজার অপারেশন করানোর পরামর্শ দেন। তিনি বলেন, বরিশাল থেকে বড় ডাক্তার এনে অপারেশন করানো সম্ভব। টাকার অভাবে সেইদিন অপারেশন করা যায়নি, পরে ফোনে আবার ক্লিনিকে আসার নির্দেশ দেওয়া হয় এবং পরে টাকা দিলে অপারেশন হবে জানানো হয়।

 

লোকমানের দাবি, অপারেশনের সময় ভুল চিকিৎসার কারণে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয় এবং পরে ডাক্তার জসিম উদ্দিনকে এনে রক্তক্ষরণ বন্ধ করতে হয়।

 

ডাঃ অর্পিতা রায় অভিযোগ অস্বীকার করে বলেন, রোগী ও তাদের স্বজনরা চিকিৎসক সম্পর্কে জানেই ক্লিনিকে ভর্তি হয়েছেন। অপারেশনের পর মা ও নবজাতক সুস্থভাবে বাড়ি ফিরেছেন। তিনি জানান, সিজারের চুক্তি ছিল ১৩ হাজার ৫০০ টাকায়, কিন্তু তারা ১১ হাজার টাকা দিয়েছেন। ওষুধ ও বেড ভাড়া সহ এত কম টাকায় সিজার করা সম্ভব নয়, তাই তারা মিথ্যা অভিযোগ করছেন।

 

ভুক্তভোগী পরিবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে, সঠিক তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন।

বাংলাদেশ সময়: ১৬:৪১:৩৬ ● ৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ