ইন্দুরকানীতে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

হোম পেজ » পিরোজপুর » ইন্দুরকানীতে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
রবিবার ● ৮ মার্চ ২০২৬


ইন্দুরকানীতে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, ইন্দুরকানী (পিরোজপুর)

আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল- আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার।
রবিবার (৮ মার্চ) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোঃ হাফিজুর রহমান এবং সভা পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে জান্নাত ফেরদৌসী। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, নারী নেত্রী, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ  স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য প্রদান করেন।
বক্তারা বলেন, নারী ও কন্যাদের অধিকার নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষা, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও কর্মক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করা গেলে নারীরা সমাজ উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
আলোচনা সভায় বক্তারা নারী নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ, নারীর ক্ষমতায়ন এবং আইনি সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, আজকের সঠিক পদক্ষেপই আগামীর ন্যায়বিচার ও নিরাপদ সমাজ গড়ে তুলতে সহায়ক হবে।


এসকে/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৩২:৪২ ● ৪১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ