মহিপুরে স্বেচ্ছাসেবক দল নেতার ফেসবুক লাইভ ঘিরে তোলপাড়

হোম » পটুয়াখালী » মহিপুরে স্বেচ্ছাসেবক দল নেতার ফেসবুক লাইভ ঘিরে তোলপাড়
মঙ্গলবার ● ১০ ফেব্রুয়ারী ২০২৬


 

মহিপুরে স্বেচ্ছাসেবক নেতার ফেসবুক লাইভ ঘিরে তোলপাড়

সাগরকন্যা প্রতিবেদক, মহিপুর (পটুয়াখালী)

পটুয়াখালীর মহিপুরে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন গালিবের ফেসবুক লাইভে দেওয়া বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সৃষ্টি করেছে। কেউ তার বার্তাকে সাধুবাদ জানালেও অনেকে ভিন্ন মন্তব্য করেছেন। কেউ প্রশ্ন তুলেছেন, তবে কী দলের অন্য কারও আচরণে তিনি ক্ষুব্ধ বা বিরক্ত ছিলেন?

 

জানা গেছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় নেতা, পটুয়াখালী-৪ (১১৪) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

লাইভে বেলাল হোসেন গালিব বলেন, ‘বিগত ৫ আগস্টের পর আমার দ্বারা কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছেন- এমন কোনো নজির নেই। তবে আমার অজান্তে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, তাহলে আমি তাদের কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। নিজ গুণে আমাকে ক্ষমা করবেন।’

 

তিনি আরও বলেন, ‘আমি অঙ্গীকার করতে চাই- আমার দল বিএনপি যদি আগামীতে সরকার গঠন করে এবং এবিএম মোশাররফ হোসেন নির্বাচিত হন, তাহলে আমার দ্বারা কোনো নাগরিক বা কোনো ব্যক্তির বিন্দুমাত্র ক্ষতি হবে না, উপকার ছাড়া।’

 

তার এই বক্তব্য ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তুলেছে।

বাংলাদেশ সময়: ১৯:০১:২৮ ● ১১৯২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ