ইসলামী আন্দোলনের বহিষ্কৃত নেতার সমর্থন পটুয়াখালী-৪ আসনে নির্বাচন থেকে সরে বিএনপির পাশে গণঅধিকারের রবিউল

হোম » রাজনীতি » ইসলামী আন্দোলনের বহিষ্কৃত নেতার সমর্থন পটুয়াখালী-৪ আসনে নির্বাচন থেকে সরে বিএনপির পাশে গণঅধিকারের রবিউল
রবিবার ● ৮ ফেব্রুয়ারী ২০২৬


 

পটুয়াখালী-৪ আসনে নির্বাচন থেকে সরে বিএনপির পাশে গণঅধিকারের রবিউল

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও পটুয়াখালী-৪ আসনে দলীয় মনোনীত প্রার্থী রবিউল হাসান। রবিবার বিকাল ৩টায় কলাপাড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেনকে পূর্ণ সমর্থন জানিয়ে তিনি এ ঘোষণা দেন। এ সময় বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেনসহ গণঅধিকার পরিষদ ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

একই অনুষ্ঠানে ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলনের সাবেক সভাপতি মুফতি হাবিবুর রহমান প্রায় ৫’শ নেতাকর্মী নিয়ে এবিএম মোশাররফ হোসেনকে পূর্ণ সমর্থন জানান।

 

সংবাদ সম্মেলনে রবিউল হাসান বলেন, পটুয়াখালী-৪ আসনের উন্নয়নের স্বার্থে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এবং ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এবিএম মোশাররফ হোসেন বলেন, জাতীয়তাবাদী দলের যে ঐক্য প্রয়োজন, রবিউল হাসান সেটির প্রতিফলন ঘটিয়েছেন। তিনি দুই নেতাকে স্বাগত জানিয়ে সকল নেতাকর্মীকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৭:২৪:৩২ ● ৯২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ