দেশীয় অস্ত্রসহ কলাপাড়ায় সন্ত্রাসী আটক

হোম পেজ » লিড নিউজ » দেশীয় অস্ত্রসহ কলাপাড়ায় সন্ত্রাসী আটক
রবিবার ● ৮ ফেব্রুয়ারী ২০২৬


 

---

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

কলাপাড়ায় শনিবার দিবাগত গভীর রাতে যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ জসিম ফকির (৩৮) নামের এক সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তার কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

সেনা সূত্রে জানা গেছে, কলাপাড়া আর্মি ক্যাম্পের নেতৃত্বে পৌরসভা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে জসিম ফকিরকে আটক করা হয়। এ সময় তার হেফাজতে থাকা একটি চাইনিজ কুড়াল, একটি চাইনিজ চাকু, দুটি চাপাতি, তিনটি ছুরি ও তিনটি দা উদ্ধার করা হয়। পরে তাকে কলাপাড়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আসন্ন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও নিশ্চিত হওয়া গেছে। আটক জসিমের বাড়ি কলাপাড়ার বাদুরতলী এলাকায়। তার বাবার নাম মতি ফকির।

বাংলাদেশ সময়: ৯:৪৫:৩৪ ● ৩৯৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ