পটুয়াখালী-৩ আসন গলাচিপায় স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পথসভায় জনতার ঢল

হোম পেজ » পটুয়াখালী » পটুয়াখালী-৩ আসন গলাচিপায় স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পথসভায় জনতার ঢল
রবিবার ● ৮ ফেব্রুয়ারী ২০২৬


 

গলাচিপায় স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পথসভায় জনতার ঢল

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

পটুয়াখালীর গলাচিপায় জনসমাগমে মুখর হয়ে ওঠে কল্যাণ কলস ইউনিয়ন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পথসভায় এভাবেই জনতার ঢল নামে।

শনিবার সন্ধ্যায় কলাগাছিয়া কল্যাণ কলসে সাধারণ জনসাধারণের আয়োজনে অনুষ্ঠিত এ পথসভা রূপ নেয় গণসমাবেশে।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সদ্য বহিষ্কৃত সদস্য হাসান মামুন অভিযোগ করেন, গলাচিপা-দশমিনার মানুষ দীর্ঘদিন ধরে অবহেলা ও বৈষম্যের শিকার। উন্নয়নের নামে দুর্নীতি ও লুটপাট হয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, জনগণের ভোট ও সমর্থন পেলে এই অঞ্চলকে দুর্নীতিমুক্ত, উন্নয়নবান্ধব এবং সুশাসনের রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি জনগণের অধিকার ফিরিয়ে আনতে আগামী ১২ ফেব্রুয়ারি ঘোড়া প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, অ্যাডভোকেট মোশাররেফ হোসেন, অ্যাডভোকেট হাবিবুর রহমান হিরু, হাবিবুর রহমান মিঠু শিকদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সভা শেষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

বাংলাদেশ সময়: ৯:০৭:৫৭ ● ৬৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ