ধানের শীষের সমার্থনে মির্জাগঞ্জে সনাতন ধর্মালম্বীদের সাথে উঠান বৈঠক

হোম পেজ » পটুয়াখালী » ধানের শীষের সমার্থনে মির্জাগঞ্জে সনাতন ধর্মালম্বীদের সাথে উঠান বৈঠক
রবিবার ● ১ ফেব্রুয়ারী ২০২৬


মির্জাগঞ্জে সনাতন ধর্মালম্বীদের সাথে উঠান বৈঠক

সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও এয়ার ভাইস মার্শাল(অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীর সমর্থনে উপজেলার সনাতন ধর্মালম্বীদের সাথে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(১ ফেব্রুয়ারি) বিকেল চারটায় উপজেলার কাঠালতলী চৌধুরী বাড়ির স্বনর্নাচাপা বাসভবনের সমানে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা সদরস্থ সুবিদখালী সার্বজনীন দুর্গা মন্দির কমপ্লেক্স ভবনের সভাপতি অ্যাডভোকেট কালাচান সাহার সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন সুরাইয়া আক্তার চৌধুরী। সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গাজী ওমর ফারুক শাওনের আয়োজনে ও মাধবখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ পলাশ হাওলাদারের সঞ্চালনায় উঠান বৈঠক বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পিজি হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ সাইফুল ইসলাম রঞ্জু, মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহিন চৌধুরী পাশা, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যফোরামের সভাপতি বিজয় কৃষ্ণ শীল,উপজেলা পূজা কমিটির সভাপতি বাবুল কর্মকার কালু,উপজেলা মতুয়া সম্প্রদায় সভাপতি বঙ্কিমচন্দ্র হাওলাদার,বাবু দিলীপ মিস্ত্রি, সুখরঞ্জন ও বিধান সরকার প্রমূখ।

বাংলাদেশ সময়: ২১:১৩:২৮ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ