কলাপাড়ায় গাঁজা বহনের দায়ে যুবকের কারাদণ্ড

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় গাঁজা বহনের দায়ে যুবকের কারাদণ্ড
রবিবার ● ১ ফেব্রুয়ারী ২০২৬


কলাপাড়ায় গাঁজা বহনের দায়ে যুবকের কারাদণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় গাঁজা বহনের দায়ে এক যুবকের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রবিবার (১ ফেব্রুয়ারি) রাত ৮টায় ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেয়।
জানা গেছে, কলাপাড়ার চিংগড়িয়া মাঠে ইসলাম রুমান (১৯) নামে এক যুবক গাঁজা বহন করছিল। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পটুয়াখালীর একটি চৌকস টিম গাঁজাসহ ওই যুবককে আটক করেন। এরপর তারা ভ্রাম্যমান আদালতে সোপর্দ করলে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন সাদেক এর ভ্রাম্যমান আদালত গাঁজা বহনের অপরাধে ওই যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে তাকে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানানো হয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় তাকে এ দণ্ড প্রদান করা হয়। এছাড়া জব্দকৃত গাঁজা ঘটনাস্থলেই পুড়িয়ে বিনষ্ট করা হয় বলেও জানানো হয়েছে। দণ্ডপ্রাপ্তকে রবিবার রাতেই কলাপাড়া থানায় সোপর্দ করা হয়।

বাংলাদেশ সময়: ২০:৫০:৪৮ ● ৪৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ