সর্বশেষ

গৌরনদীতে বিএনপি প্রার্থী এম জহির উদ্দিন স্বপনের পথসভা

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে বিএনপি প্রার্থী এম জহির উদ্দিন স্বপনের পথসভা
শুক্রবার ● ৩০ জানুয়ারী ২০২৬


 

গৌরনদীতে বিএনপি প্রার্থী এম জহির উদ্দিন স্বপনের পথসভা

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল) 

বরিশালের গৌরনদী উপজেলার শিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিএনপির মনোনীত প্রার্থী এম জহির উদ্দিন স্বপনের পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল চারটার দিকে এ পথসভা অনুষ্ঠিত হয়।

 

আবদুর বর মাষ্টারের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ধানের শীষের প্রার্থী এম জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সিনিয়র সদস্য এস এম মনিরুজ্জামান সরদার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বদিউজ্জামান মিন্টু এবং বরিশাল জেলা উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক এম এ গফুর।

 

এছাড়াও বক্তব্য দেন আ. ছওয়ার হাওলাদার, মো. মজিবর হাওলাদার, নুরুল হক হাওলাদার, মো. আতিকুর রহমান হাওলাদার ও মো. সোহাগ সরদার। সভা সঞ্চালনা করেন মো. জাকির মিয়া। বক্তারা বলেন, দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে হবে এবং তৃণমূল পর্যায়ে দলীয় সংগঠন আরও শক্তিশালী করতে হবে।

 

পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন করেন।

বাংলাদেশ সময়: ১৮:৩৫:৫০ ● ১৫১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ