সর্বশেষ
আমতলী-কুয়াকাটা মহাসড়ক চার লেন দাবিতে গণঅনশন, দ্বিতীয় দিনেও সরকারি সাড়া নেই সভাপতি শাহ আলম, সম্পাদক আউয়াল পিরোজপুরে আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ভাণ্ডারিয়ায় চুরির দৌরাত্ম্য বৃদ্ধি, আতঙ্কে নির্ঘুম রাত এলাকাবাসীর কলাপাড়ার নাওভাঙা খাল ইজারা ঘিরে সেচ সংকটের শঙ্কা, উদ্বেগে শতাধিক কৃষক পরিবার দুমকিতে সূর্যমুখী চাষে সম্ভাবনা, বাড়ছে আবাদ সুন্দরবনে অপহৃত দুই জেলে উদ্ধার, অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু আটক মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ শার্শার উলাশীতে জিয়া খাল পুনঃখনন উদ্বোধন ঘিরে পানিসম্পদ প্রতিমন্ত্রীর পরিদর্শন

গৌরনদীতে খাল দখলে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও কারাদণ্ড

হোম » বরিশাল » গৌরনদীতে খাল দখলে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও কারাদণ্ড
মঙ্গলবার ● ২৩ ডিসেম্বর ২০২৫


 

গৌরনদীতে খাল দখলে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও কারাদণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

গৌরনদীতে সরকারি খাল অবৈধভাবে দখলের দায়ে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানার অর্থ অনাদায়ে তাকে অতিরিক্ত তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

সোমবার দুপুরে গৌরনদী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পালরদী মহল্লায় এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্র জানায়, পালরদী নদীর একটি শাখা সরকারি খাল পাইলিং করে অবৈধভাবে দখলের চেষ্টা করছিলেন মিলন মোল্লা নামে এক ব্যক্তি। এ সংক্রান্ত তথ্য পেয়ে থানা পুলিশের সহায়তায় ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।

অভিযানকালে মিলন মোল্লাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভূমি অধিকার প্রতিরোধ ও প্রতিকার আইন লঙ্ঘনের দায়ে তাকে এ দণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত মিলন মোল্লা পার্শ্ববর্তী কালকিনি উপজেলার রমজানপুর গ্রামের হারুন অর রশীদ মোল্লার ছেলে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান বলেন, এই দণ্ড কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে নয়। যারা সরকারি খাল, নদী ও জলাশয় দখলের মাধ্যমে জনস্বার্থ ক্ষুণ্ন করছে, এটি তাদের জন্য একটি স্পষ্ট বার্তা। অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসন আপসহীন এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১২:০৬:১০ ● ২২৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ