টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে গৌরনদীর আওয়ামী লীগ নেতার মৃত্যু

হোম » বরিশাল » টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে গৌরনদীর আওয়ামী লীগ নেতার মৃত্যু
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬


 

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে গৌরনদীর আওয়ামী লীগ নেতার মৃত্যু

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে গিয়ে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মো. মনিরুজ্জামান মিয়া (৪৫) নামে গৌরনদীর এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

 

বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে হাওরে নৌকায় অবস্থানকালে এ ঘটনা ঘটে। মনিরুজ্জামান গৌরনদী পৌরসভা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য। তিনি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোতালেব হোসেন মিয়ার ছেলে।

 

মনিরুজ্জামানের সফরসঙ্গী আগৈলঝাড়া উপজেলার বাসিন্দা জামাল সিকদার জানান, গত ১২ অক্টোবর গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার প্রায় ৩০ জনের একটি দল টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে যায়। মনিরুজ্জামানও ওই দলের সদস্য ছিলেন।

 

জামাল সিকদার আরও জানান, বুধবার সকালে নৌকায় অবস্থানকালে মনিরুজ্জামান হৃদ্‌রোগে আক্রান্ত হন। পরে তাঁকে দ্রুত তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ৯:৪৪:১৫ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ