কলাপাড়ায় শিশু অধিকার সপ্তাহে মেয়েদের হাডুডু, ছেলেদের ফুটবল প্রতিযোগিতা

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় শিশু অধিকার সপ্তাহে মেয়েদের হাডুডু, ছেলেদের ফুটবল প্রতিযোগিতা
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬


 

কলাপাড়ায় শিশু অধিকার সপ্তাহে মেয়েদের হাডুডু, ছেলেদের ফুটবল প্রতিযোগিতা

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

শিশুদের জন্য নিরাপদ, বৈষম্যহীন, জলবায়ু সহনশীল ও শিশুবান্ধব সমাজ গড়ার লক্ষ্যে শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় মেয়েদের হাডুডু ও ছেলেদের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার কলাপাড়া উপজেলা প্রশাসনের খেলার মাঠে আভাস ও একশনএইড বাংলাদেশের সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান।

 

আভাসের প্রকল্প ব্যবস্থাপক মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামান খান ও লালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন বিশ্বাস।

 

প্রথমবারের মতো আয়োজিত ছাত্রীদের হাডুডু প্রতিযোগিতায় চম্পাপুর ইউনিয়নের পাটুয়া আল-আমীন মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয় বিজয়ী হয়। ছেলেদের ফুটবল প্রতিযোগিতায়ও একই বিদ্যালয় জয় পায়। টাইব্রেকারে পাটুয়া আল-আমীন মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

বাংলাদেশ সময়: ২২:৩৫:০৫ ● ৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ