কলাপাড়ায় ঘন কুয়াশার সঙ্গে বেড়েছে শীতের তীব্রতা

হোম পেজ » আবহাওয়া » কলাপাড়ায় ঘন কুয়াশার সঙ্গে বেড়েছে শীতের তীব্রতা
রবিবার ● ২৮ ডিসেম্বর ২০২৫


 

কলাপাড়ায় ঘন কুয়াশার সঙ্গে বেড়েছে শীতের তীব্রতা

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় গত দুই দিন ধরে খুব ভোর থেকে দুপুর পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো ঝরছে ঘন কুয়াশা। উপজেলার বিভিন্ন এলাকায় দৃশ্যমানতা নেমে এসেছে ৫০ মিটারের নিচে। বেলা বাড়লেও সূর্যের দেখা মিলছে না।

ঘন কুয়াশা ও শিশিরে ভিজে সড়কগুলো পিচ্ছিল হয়ে পড়েছে। ফলে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে যানবাহন। কুয়াশার পাশাপাশি প্রতিদিনই বাড়ছে শীতের তীব্রতা।

আজ রবিবার সকাল ৯টায় কলাপাড়ায় সর্বনিম্ন ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস। তীব্র ঠান্ডা ও ঘন কুয়াশার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষসহ বিভিন্ন যানবাহনের চালকরা। অনেকেই আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

এদিকে হাসপাতালে ঠান্ডাজনিত শিশু ও বয়স্ক রোগীর সংখ্যাও বাড়ছে।

দিনমজুর আ. সত্তার মিয়া বলেন, গত দুই দিন ধরে আমরা কেউ কাজে যেতে পারছি না। আজও এখন পর্যন্ত সূর্যের মুখ দেখিনি। কুয়াশার কারণে কিছুই দেখা যায় না। আমার মতো অনেকেই কাজে যেতে পারছেন না।

বাংলাদেশ সময়: ১০:৪৩:২৩ ● ৮০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ