সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

শরণখোলায় দিনমজুরের ছাগল জবাই করে মাংস লুট!

হোম » খুলনা » শরণখোলায় দিনমজুরের ছাগল জবাই করে মাংস লুট!
শনিবার ● ১ নভেম্বর ২০২৫


শরণখোলায় দিনমজুরের ছাগল জবাই করে মাংস লুট!

সাগরকন্যা প্রতিবেদক, শরণখোলা (বাগেরহাট)

বাগেরহাটের শরণখোলায় গভীর রাতে ছাগল জবাই করে মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের তালতলি গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী দিনমজুর শফিকুল ইসলাম জানান, মাঠে গরুর পাশে একটি ছাগল বেঁধে রেখে রাতে বাড়ি ফেরেন। সকালে গিয়ে দেখেন ছাগলটি নেই। পরে ঝোপের মধ্যে পড়ে থাকতে দেখা যায় জবাই করা ছাগলের হাড় ও রক্তের দাগ।

চোখ ভেজা কণ্ঠে শফিকুল বলেন, সারাদিন রোদে কাজ করে সংসার চালাই। সেই কষ্টের টাকায় ছাগলটা পুষেছিলাম। এখন সব শেষ। বুকটা ফেটে যাচ্ছে কষ্টে।

স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকায় গবাদি পশু চুরির ঘটনা বেড়েছে। তারা দ্রুত প্রশাসনের নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল্লাহ বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এনই/এমআর

বাংলাদেশ সময়: ১৬:২৭:১৭ ● ১৫৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ