‘একসময় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পায়রা বন্দর’

হোম » পায়রা বন্দর » ‘একসময় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পায়রা বন্দর’
বুধবার ● ৪ নভেম্বর ২০২৬


‘একসময় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পায়রা বন্দর’সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া

 

পায়রা বন্দরের উন্নয়ন ও অগ্রযাত্রায় গণমাধ্যমের সহযোগিতা এবং গঠনমূলক ভূমিকার ওপর গুরুত্ব দিয়েছেন বন্দরের ট্রাফিক বিভাগের উপপরিচালক ও মিডিয়া উইং কর্মকর্তা আজিজুর রহমান। তিনি বলেছেন, সাংবাদিকদের সহযোগিতায় পায়রা বন্দর দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। একসময় এ বন্দর দেশের আলো ছড়াবে।

 

মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আসলাম সিকদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পায়রা বন্দরের ফার্স্ট ক্লাস মেরিনার মো. রাজিব হোসেন।

 

সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসকে রঞ্জন, সিনিয়র সাংবাদিক এইচ এম আকবর, রাসেল মোল্লা, মোয়াজ্জেম হোসেন, রেহান উদ্দিন রেহান, আরিফ সিকদার, তাজুল ইসলাম আজাদ, এসএম আলমগীর হোসেন ও ইমন আল আহসান। এ ছাড়া নয়ন অভীরাম গাইন নয়নসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

 

মতবিনিময় সভায় পায়রা বন্দরের উন্নয়ন ও অগ্রগতি, বন্দরের কার্যক্রম সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করা এবং সাংবাদিকদের সঙ্গে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। সভা শেষে অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রেসক্লাবের সদস্যরা।

বাংলাদেশ সময়: ৭:২৫:১৯ ● ৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ