সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

গোপালগঞ্জে বেদে নারীদের সচেতনতায় তথ্য অফিসের সমাবেশ

হোম » ঢাকা » গোপালগঞ্জে বেদে নারীদের সচেতনতায় তথ্য অফিসের সমাবেশ
রবিবার ● ১৯ অক্টোবর ২০২৫


গোপালগঞ্জে বেদে নারীদের সচেতনতায় তথ্য অফিসের সমাবেশ

সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে সদর উপজেলার সাতপাড় আদর্শলিপি বেদে পল্লীতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বিকেলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মো. সুলাইমান।

ভিডিও কলে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল।

এ ছাড়া যুক্ত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম।

সমাবেশে প্রধান আলোচক ছিলেন ফরিদপুর মেডিকেল কলেজের মেডিসিন বিশেষজ্ঞ ও সর্পদংশন চিকিৎসা বিষয়ক ফোকাল পারসন ডা. শরীফুননেছা।

আদর্শলিপি বেদে পল্লীর প্রতিষ্ঠাতা সভাপতি দিলশাদুল হক শিমুলসহ বেদে সর্দার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা আলোচনায় অংশ নেন।

বক্তারা সাপে কাটা রোগীর প্রাথমিক চিকিৎসা, টাইফয়েড টিকার গুরুত্ব, বাল্যবিবাহ, যৌতুক ও মাদকের কুফল নিয়ে আলোচনা করেন।

তারা বলেন, বেদে সমাজ এখনো পিছিয়ে আছে সচেতনতার অভাবে। এজন্য শিশুদের নিয়মিত টিকা নিশ্চিত করা ও নারীদের সচেতনতা বাড়ানো জরুরি।

বাংলাদেশ সময়: ১৭:২০:৫৫ ● ২৩৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ