পিরোজপুরে অধ্যক্ষ আলমগীর হোসেনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

হোম » পিরোজপুর » পিরোজপুরে অধ্যক্ষ আলমগীর হোসেনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬


 

পিরোজপুরে অধ্যক্ষ আলমগীর হোসেনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেনের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে পিরোজপুরের ৭ নম্বর শংকরপাশা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাস্টার মো. ফজলুল হকের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অধ্যক্ষ আলমগীর হোসেনের দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পিরোজপুর পৌর বিএনপির সভাপতি শেখ শহিদুল্লাহ শহি, সাংগঠনিক সম্পাদক মো. তৌহিদুল ইসলাম, জেলা শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন, জেলা কৃষক দলের সভাপতি নাছির আহমেদ বাচ্চুসহ বিএনপি ও যুবদলের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

 

আয়োজক মাস্টার মো. ফজলুল হক বলেন, ‘অধ্যক্ষ আলমগীর হোসেন আমার প্রাণপ্রিয় বন্ধু। আমরা ছাত্রজীবনের বন্ধু। ১৯৭২ সাল থেকে একসঙ্গে লেখাপড়া করেছি। সেই বাল্যবন্ধু আজ অসুস্থ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন। তাঁর অসুস্থতায় আমরা শোকাহত। এ কারণে আজকের এই দোয়া মাহফিলের আয়োজন করেছি।’

 

তিনি আরও বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে আমার প্রাণপ্রিয় বন্ধুর জন্য সবার কাছে দোয়া চাই। আপনারা সবাই তাঁর জন্য দোয়া করবেন, যাতে তিনি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে, বাংলাদেশে ফিরে আসতে পারেন।’

 

দোয়া মাহফিলে উপস্থিত সবাই অধ্যক্ষ আলমগীর হোসেনের দ্রুত আরোগ্য এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

বাংলাদেশ সময়: ১৮:৩৮:২৪ ● ১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ