বেতাগীতে ১৫০ পিস ইয়াবাসহ পৌর কৃষকদলের সভাপতি গ্রেপ্তার

হোম » বরগুনা » বেতাগীতে ১৫০ পিস ইয়াবাসহ পৌর কৃষকদলের সভাপতি গ্রেপ্তার
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬


 

বেতাগীতে ইয়াবাসহ গ্রেপ্তার পৌর কৃষকদলের সভাপতি সোহেল খান।

সাগরকন্যা প্রতিবেদক, বেতাগী (বরগুনা)

 

বরগুনার বেতাগীতে ১৫০ পিস ইয়াবাসহ সোহেল খান (৩৫) নামে পৌর কৃষকদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) তাঁকে আদালতের মাধ্যমে বরগুনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

এর আগে শুক্রবার রাতে বেতাগী পৌরসভার খাদ্যগুদামসংলগ্ন এলাকা থেকে তাঁকে আটক করা হয়। সোহেল খান পৌর কৃষকদলের সভাপতি। এলাকায় তিনি ‘গুরু’ ওরফে সোহেল নামে পরিচিত।

 

বেতাগী থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সুজন হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সোহেল খানের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

পুলিশের দাবি, সোহেল খান দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত। মাদকসংক্রান্ত মামলায় এর আগেও তিনি একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন।

 

বেতাগী থানার সহকারী উপপরিদর্শক মো. সুজন হোসেন বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সোহেলকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে বরগুনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

 

স্থানীয় সূত্রের দাবি, রাজনৈতিক পরিচয়ের আড়ালে সোহেল খান দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:১৮:৪৭ ● ১৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ