গৌরনদীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময়

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময়
বৃহস্পতিবার ● ১৬ অক্টোবর ২০২৫


গৌরনদীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময়

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)॥

বরিশালের গৌরনদীতে সাংবাদিক ফোরামের সদস্যদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহিম মতবিনিময় করেছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে গৌরনদী সাংবাদিক ফোরামের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান।

সভা পরিচালনা করেন ফোরামের যুগ্ম আহবায়ক কাজী বায়েজিদ রনি। এতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সদস্য সচিব হাফেজ মেহেদী হাসান। সভায় সংগঠনের অন্যান্য সদস্যরা বক্তব্য দেন।

মতবিনিময়কালে ইউএনও মো. ইব্রাহিম গৌরনদীর সার্বিক উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে তিনি বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সংবাদ প্রকাশে সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস দেন।


এমএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৬:৩১:০৩ ● ২০২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ