সর্বশেষ
আমতলী-কুয়াকাটা মহাসড়ক চার লেন দাবিতে গণঅনশন, দ্বিতীয় দিনেও সরকারি সাড়া নেই সভাপতি শাহ আলম, সম্পাদক আউয়াল পিরোজপুরে আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ভাণ্ডারিয়ায় চুরির দৌরাত্ম্য বৃদ্ধি, আতঙ্কে নির্ঘুম রাত এলাকাবাসীর কলাপাড়ার নাওভাঙা খাল ইজারা ঘিরে সেচ সংকটের শঙ্কা, উদ্বেগে শতাধিক কৃষক পরিবার দুমকিতে সূর্যমুখী চাষে সম্ভাবনা, বাড়ছে আবাদ সুন্দরবনে অপহৃত দুই জেলে উদ্ধার, অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু আটক মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ শার্শার উলাশীতে জিয়া খাল পুনঃখনন উদ্বোধন ঘিরে পানিসম্পদ প্রতিমন্ত্রীর পরিদর্শন

গৌরনদীতে টাইফয়েড ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন

হোম » বরিশাল » গৌরনদীতে টাইফয়েড ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন
রবিবার ● ১২ অক্টোবর ২০২৫


গৌরনদীতে টাইফয়েড ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষা দিতে ‘জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন’-এর অংশ হিসেবে বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টাইফয়েড প্রতিরোধে ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়েছে। রবিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও ইউনিসেফের সহযোগিতায় এই কার্যক্রম পরিচালিত হয়। এতে উপজেলা স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টাইফয়েড প্রতিরোধী টিকা প্রদান করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহতা জারাব সালেহীন। সভাপতিত্ব করেন মাহিলাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একে. এম. মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন তাছলিমা বেগম।

ভ্যাকসিন গ্রহণে অংশ নেওয়া অভিভাবকরা সরকারের এ জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

এমএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৫:০৯:২৩ ● ১৯০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ