সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

শিশুকে কুপিয়ে হত্যার পর গাছে উঠে আত্মরক্ষার চেষ্টা, দশমিনায় চাঞ্চল্য

হোম » পটুয়াখালী » শিশুকে কুপিয়ে হত্যার পর গাছে উঠে আত্মরক্ষার চেষ্টা, দশমিনায় চাঞ্চল্য
শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫


দশমিনায় মানসিক ভারসাম্যহীন যুবকের দা‘র কোপে শিশু নিহত, আহত-৫

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

পটুয়াখালীর দশমিনা উপজেলায় সবুজ হোসেন (৩০) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবকের দায়ের কোপে এক শিশু নিহত ও পাঁচজন আহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম সাফায়েত হোসেন (৮)। আহতরা হলেন বাবুল সরদার (৪৬), মুইন হাসান (৮), পঞ্চমালী সরদার (৪৭), নাছিমা বেগম (৩২) ও মরিয়ম বেগম (২৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, সবুজ হোসেন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন ছিলেন। সন্ধ্যার দিকে তিনি হঠাৎ দা নিয়ে পরিবারের সদস্যদের ওপর এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে ছয়জন গুরুতর জখম হন। আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সবুজ দৌড়ে একটি গাছের মগডালে উঠে আত্মরক্ষার চেষ্টা করেন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থার অবনতি হলে শিশুসহ তিনজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে পথে বাউফলের বগা ফেরিঘাট এলাকায় সাফায়েতের মৃত্যু হয়।

স্থানীয় কবির চৌকিদার জানান, সবুজ ওরফে মনির দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। পুলিশ ও ফায়ার সার্ভিস তাকে নিচে নামানোর চেষ্টা করে ব্যর্থ হলে স্থানীয় এক যুবক গাছে উঠে সবুজকে বেঁধে নিচে নামাতে সক্ষম হন।

নিহত শিশুর চাচা আনছার হোসেন বলেন, শিশুর লাশ ময়নাতদন্ত শেষে দাফন করা হবে।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, নিহত শিশুর লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত সবুজ হোসেনকে পুলিশ হেফাজতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এসবি/এমআর

বাংলাদেশ সময়: ১১:৪৬:১১ ● ২৬৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ