গলাচিপায় অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে শিশুর মৃত্যু

হোম » লিড নিউজ » গলাচিপায় অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে শিশুর মৃত্যু
শুক্রবার ● ২৪ জুলাই ২০২৬


 

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিশুর

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

 

পটুয়াখালীর গলাচিপায় অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে সুমাইয়া (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

 

শুক্রবার (২৪ জুলাই) বেলা ১টার দিকে উপজেলার গজালিয়া ইউনিয়নের চান্দের হাট খোলা এলাকায় স্লুইসের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমাইয়া গজালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শামীম মোল্লার মেয়ে।

 

পরিবার সূত্রে জানা যায়, সুমাইয়া তার মায়ের সঙ্গে অটোরিকশায় করে কলাগাছিয়া থেকে আমখোলায় নানাবাড়িতে যাচ্ছিল। পথে চান্দের হাট খোলা এলাকায় অটোরিকশার চাকায় তার ওড়না পেঁচিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ নিজ বাড়ি কলাগাছিয়ায় নিয়ে যাওয়া হয়েছে।

 

কলাগাছিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. আল হেলাল সিকদার দুর্ঘটনার কথা স্বীকার করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:০১:১৪ ● ১৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ