কলাপাড়ার শিক্ষার্থীদের সংগঠন ‘পায়রা’র নতুন কমিটি; সভাপতি রফিকুল, সম্পাদক দ্বীপ

হোম » শিক্ষা » কলাপাড়ার শিক্ষার্থীদের সংগঠন ‘পায়রা’র নতুন কমিটি; সভাপতি রফিকুল, সম্পাদক দ্বীপ
শনিবার ● ২৫ জুলাই ২০২৬


-

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী, সহযোগিতামূলক ও অরাজনৈতিক সংগঠন ‘পায়রা’র তৃতীয় কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার দেশ-বিদেশের ৫০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত উপজেলার দেড় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে নতুন কমিটি গঠন করা হয়।

 

নবগঠিত কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. রফিকুল ইসলামকে সভাপতি এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ইংরেজি বিভাগের শিক্ষার্থী দিবারুল ইসলাম দ্বীপ ঢালীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

 

নবনির্বাচিত সভাপতি মো. রফিকুল ইসলাম বর্তমানে মাস্টারদা সূর্যসেন হল সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। সাধারণ সম্পাদক দিবারুল ইসলাম দ্বীপ ঢালী বাংলাদেশ যুব ছায়া সংসদের পটুয়াখালী-৪ আসনের যুব সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

সংগঠন সূত্রে জানা যায়, ২০২৩ সালে প্রতিষ্ঠার পর থেকে ‘পায়রা’ কলাপাড়ার শিক্ষার্থীদের কল্যাণে একাডেমিক ও ভর্তি-সংক্রান্ত তথ্য প্রদান, চাকরি ও ক্যারিয়ারবিষয়ক দিকনির্দেশনা, ভর্তি পরীক্ষায় হেল্প ডেস্ক পরিচালনা, উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার, আর্থিক সহায়তা, ফ্রি মেডিকেল ক্যাম্পসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

 

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন রায়হান রনি। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রুবেল মাতুব্বর, আলী হোসেন, তাবাসসুম তুবা ও মহিবুল্লাহ সুজন। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফারদিল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদ সিফাত, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কোয়েল, দপ্তর সম্পাদক আশিকুর নবীন শাওন, প্রচার সম্পাদক মো. ইলিয়াস, আন্তর্জাতিক সম্পর্ক সম্পাদক মেহেরুল ইসলাম রিসান এবং ১ নম্বর কার্যকরী সদস্য মো. ইউনুস মনোনীত হয়েছেন।

 

নবনির্বাচিত সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, ‘কলাপাড়ার শিক্ষার্থীদের জন্য একটি কার্যকর, দক্ষ ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে পায়রাকে আরও এগিয়ে নিতে আমরা কাজ করব। শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে শিক্ষার্থীদের পাশে থাকাই আমাদের অঙ্গীকার।’

 

সাধারণ সম্পাদক দিবারুল ইসলাম দ্বীপ ঢালী বলেন, ‘উপজেলার প্রতিটি শিক্ষার্থীকে এক ছাতার নিচে এনে তাদের শিক্ষা, ক্যারিয়ার ও মানবিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য। সকলের সহযোগিতা নিয়ে পায়রার কার্যক্রম আরও বিস্তৃত করতে চাই।’

বাংলাদেশ সময়: ২৩:১১:৪৬ ● ১৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ