সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

গৌরনদীতে কলেজছাত্র বলাৎকারে বিএনপি নেতা কিং মাসুদ গ্রেফতার

হোম » বরিশাল » গৌরনদীতে কলেজছাত্র বলাৎকারে বিএনপি নেতা কিং মাসুদ গ্রেফতার
শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫


গৌরনদীতে কলেজছাত্র বলাৎকারে বিএনপি নেতা কিং মাসুদ গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

কলেজ ছাত্রকে বলাৎকারের মামলায় ইতালি প্রবাসী বিএনপি নেতা মাসুদ সরদার ওরফে কিং মাসুদকে গ্রেফতার করেছে র‍্যাব-৮। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে বরিশাল কোতোয়ালী মডেল থানার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে রাতে গৌরনদী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মামলার প্রধান আসামি কিং মাসুদ খাঞ্জাপুর ইউনিয়নের বিএনপি সভাপতি মোসলেম সরদারের ছেলে। তিনি ২০২৪ সালের আগস্টে দেশে ফিরে স্থানীয়ভাবে বিএনপি নেতা পরিচয়ে সক্রিয় হন।

৮ অক্টোবর ভুক্তভোগী কলেজছাত্রের (১৭) বাবা বাদী হয়ে থানায় মামলা করেন। অভিযোগে বলা হয়, গত ৭ অক্টোবর সন্ধ্যায় মাসুদ তার সহযোগী ইমন ও নিলয়ের সহায়তায় ওই ছাত্রকে ডেকে নিয়ে গিয়ে জোরপূর্বক বলাৎকার করে এবং বিষয়টি গোপন রাখতে হুমকি দেয়।

গৌরনদী থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, মামলার পর পুলিশ অভিযুক্ত নিলয়কে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে। অন্য আসামি ইমনকে ধরতে অভিযান চলছে।

এদিকে এলাকাবাসী কিং মাসুদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বৃহস্পতিবার মানববন্ধনের আয়োজন করলেও বৈরি আবহাওয়ার কারণে তা স্থগিত করা হয়।


এমএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৪:১৯:৫৯ ● ২৯০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ