সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

দালালের নিরব চাঁদাবাজির প্রতিবাদে দুমকিতে পায়রা সেতুর টোলপ্লাজায় মানববন্ধন

হোম » পটুয়াখালী » দালালের নিরব চাঁদাবাজির প্রতিবাদে দুমকিতে পায়রা সেতুর টোলপ্লাজায় মানববন্ধন
মঙ্গলবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৫


দুমকিতে পায়রা সেতুর টোলপ্লাজায় মানববন্ধন

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

 

 

পটুয়াখালীর দুমকিতে এলএ অফিসের চিহ্নিত দালাল নন্দীপারার দুলাল মাদবরের বিরুদ্ধে নিরব চাঁদাবাজি ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গবার (৩০ সেপ্টেম্বর) সকালে পায়রা সেতুর টোলপ্লাজা এলাকায় এ কর্মসূচি পালন করেন লেবুখালী চরের অধিগ্রহণকৃত শতাধিক ভূমিহীন পরিবার।

অভিযোগে বলা হয়, দুলাল মাদবর বিভিন্ন কৌশলে ভূমিহীনদের ক্ষতিপূরণের টাকা উত্তোলন প্রক্রিয়া বাধাগ্রস্ত করছেন। ফলে দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন।

মানববন্ধনে বক্তারা দালালের হয়রানি বন্ধ করে দ্রুত ক্ষতিপূরণের টাকা প্রদানের দাবি জানান। তারা আরও অভিযোগ করেন, সংশ্লিষ্ট দপ্তরের কিছু অসাধু কর্মকর্তা দালাল চক্রকে সহযোগিতা করছে। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ভুক্তভোগী মিনারা বেগম, নয়ন গাজী, সোহাগ কারিকর, তানজিলা আক্তার, রেজাউল কারিকর, মোস্তফা কারিকর প্রমুখ। বক্তারা দালালের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

এ বিষয়ে জানতে অভিযুক্ত দুলাল মাদবরের মোবাইল ফোনে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও কল রিসিভ না করায় তার বক্তব্য জানাযায়নি।

এমআর

বাংলাদেশ সময়: ১৩:৩৯:৫১ ● ১৬০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ