সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

চরফ্যাশনে জামায়াতের ৪৫ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

হোম » ভোলা » চরফ্যাশনে জামায়াতের ৪৫ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
মঙ্গলবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৫


চরফ্যাশনে জামায়াতের ৪৫ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

ভোলার চরফ্যাশনে জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করে ৪৫ জন নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় চরফ্যাশন-মনপুরা আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলমের বাসভবনে আনুষ্ঠানিকভাবে তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে দলে অন্তর্ভুক্ত করা হয়।

আহম্মেদপুর ইউনিয়ন জামায়াতের সাবেক আমির ও দুলারহাট থানা বায়তুলমালের সাবেক দায়িত্বপ্রাপ্ত মাওলানা ওমর ফারুকের নেতৃত্বে এই যোগদান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নাজিম উদ্দীন আলম বলেন, বিএনপির কার্যক্রমে আস্থা রেখে এবং গণতন্ত্রের পক্ষে থাকার প্রত্যয়ে আপনারা দলে যোগ দিয়েছেন। আপনাদের এই সিদ্ধান্ত বিএনপিকে আরও শক্তিশালী করবে এবং আগামী নির্বাচনে বিজয়ের পথ সুগম করবে।

মাওলানা ওমর ফারুক বলেন, জামায়াতের কার্যক্রমে আমরা সন্তুষ্ট ছিলাম না। বিএনপির কার্যক্রমকে গ্রহণযোগ্য মনে হওয়ায় আমি সহ ৪৫ জন নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছি। দেশের গণতন্ত্র রক্ষা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আমরা সবসময় বিএনপির সঙ্গে থাকব।

যোগদান অনুষ্ঠানে চরফ্যাশন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজি, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলালসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ৬:৪৩:২২ ● ৩০৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ