সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

দুমকিতে বসতঘরে দুর্র্ধষ চুরি, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট

হোম » পটুয়াখালী » দুমকিতে বসতঘরে দুর্র্ধষ চুরি, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট
মঙ্গলবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৫


দুমকিতে বসতঘরে দুর্র্ধষ চুরি, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নে দুর্র্ধষ চুরি সংঘটিত হয়েছে। সংঘবদ্ধ চোরের দল হানা দিয়ে গৃহকর্তার নগদ ৭৫ হাজার টাকা ও প্রায় পৌনে চার ভরি স্বর্ণালংকার লুটে নিয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাত ২টার দিকে দক্ষিণ পাঙ্গাসিয়া গ্রামের সেলিম শিকদার ও তার ভাই জামাল শিকদারের বাড়িতে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে চোরেরা প্রথমে সেলিম শিকদারকে হাত-পা বেঁধে ফেলে। পরে আলমারি ভেঙে স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে যায়। এ সময় সেলিম চিৎকার করলে পাশের রুম থেকে ভাই জামাল শিকদার এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

পরবর্তীতে দেখা যায়, দুটি আলমারি ভাঙা হয়েছে এবং স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি হয়েছে। চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের ধারণা, এটি সংঘবদ্ধ চোরদলের কাজ। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।


এমআর

বাংলাদেশ সময়: ১৩:৪৬:০১ ● ১৮০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ