সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

কালকিনিতে বিএনপি নেতার ২৩ পূজামণ্ডপ পরিদর্শন

হোম » ঢাকা » কালকিনিতে বিএনপি নেতার ২৩ পূজামণ্ডপ পরিদর্শন
মঙ্গলবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৫


কালকিনিতে বিএনপি নেতার ২৩ পূজামণ্ডপ পরিদর্শন

সাগরকন্যা প্রতিবেদক, কালকিনি (মাদারীপুর)

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী আনিসুর রহমান তালুকদার খোকন সোমবার বিকেল ৩টা থেকে মধ্যরাত পর্যন্ত কালকিনি উপজেলার ১০টি ইউনিয়নের ২৩টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।

তিনি হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শান্তি ও সম্প্রীতির গুরুত্বের ওপর জোর দেন।

খোকন বলেন বিএনপি শান্তি ও সম্প্রীতিতে বিশ্বাস করে এবং জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ এগিয়ে নেবে।

পরিদর্শন কার্যক্রমে তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন ও পূজামণ্ডপের প্রস্তুতি দেখেন।

তার সঙ্গে ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব আলম মুন্সী এবং বিপুলসংখ্যক নেতাকর্মী।

বাংলাদেশ সময়: ৬:৩৯:১৭ ● ২৩৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ