সর্বশেষ
আমতলী-কুয়াকাটা মহাসড়ক চার লেন দাবিতে গণঅনশন, দ্বিতীয় দিনেও সরকারি সাড়া নেই সভাপতি শাহ আলম, সম্পাদক আউয়াল পিরোজপুরে আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ভাণ্ডারিয়ায় চুরির দৌরাত্ম্য বৃদ্ধি, আতঙ্কে নির্ঘুম রাত এলাকাবাসীর কলাপাড়ার নাওভাঙা খাল ইজারা ঘিরে সেচ সংকটের শঙ্কা, উদ্বেগে শতাধিক কৃষক পরিবার দুমকিতে সূর্যমুখী চাষে সম্ভাবনা, বাড়ছে আবাদ সুন্দরবনে অপহৃত দুই জেলে উদ্ধার, অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু আটক মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ শার্শার উলাশীতে জিয়া খাল পুনঃখনন উদ্বোধন ঘিরে পানিসম্পদ প্রতিমন্ত্রীর পরিদর্শন

পিরোজপুরে প্রধান শিক্ষককে হাতুড়ি দিয়ে হাত-পা ভাঙল দুর্বৃত্তরা

হোম » পিরোজপুর » পিরোজপুরে প্রধান শিক্ষককে হাতুড়ি দিয়ে হাত-পা ভাঙল দুর্বৃত্তরা
শুক্রবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৫


পিরোজপুরে প্রধান শিক্ষককে হাতুড়ি দিয়ে হাত-পা ভাঙল দুর্বৃত্তরা

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

পিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্র (৫০) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ঝরঝরিতলা এলাকায় এ ঘটনা ঘটে।

মুখোশধারী ৭-৮ জন দুর্বৃত্ত তিন-চারটি মোটরসাইকেলে এসে প্রধান শিক্ষক বিপুল মিত্র ও সহকারী শিক্ষক অসীম কুমারের পথরোধ করে। পরে বিপুল মিত্রকে হাতুড়ি দিয়ে পিটিয়ে তার দুই পা ও একটি হাত ভেঙে দেয়। এ সময় অসীম কুমারও আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেন। আশঙ্কাজনক অবস্থায় বিপুল মিত্রকে ঢাকার অর্থোপেডিক হাসপাতালে পাঠানো হয়েছে।

পিরোজপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রঞ্জন কুমার জানান, বিপুল মিত্রকে হাত-পা ভাঙা অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। ইতোমধ্যে শিকদার মল্লিক ইউপি’র সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান চানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।


আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ১৪:৫১:৪৫ ● ১৭৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ