সর্বশেষ
আমতলী-কুয়াকাটা মহাসড়ক চার লেন দাবিতে গণঅনশন, দ্বিতীয় দিনেও সরকারি সাড়া নেই সভাপতি শাহ আলম, সম্পাদক আউয়াল পিরোজপুরে আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ভাণ্ডারিয়ায় চুরির দৌরাত্ম্য বৃদ্ধি, আতঙ্কে নির্ঘুম রাত এলাকাবাসীর কলাপাড়ার নাওভাঙা খাল ইজারা ঘিরে সেচ সংকটের শঙ্কা, উদ্বেগে শতাধিক কৃষক পরিবার দুমকিতে সূর্যমুখী চাষে সম্ভাবনা, বাড়ছে আবাদ সুন্দরবনে অপহৃত দুই জেলে উদ্ধার, অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু আটক মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ শার্শার উলাশীতে জিয়া খাল পুনঃখনন উদ্বোধন ঘিরে পানিসম্পদ প্রতিমন্ত্রীর পরিদর্শন

গলাচিপায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

হোম » পটুয়াখালী » গলাচিপায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
শুক্রবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৫


গলাচিপায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

পটুয়াখালীর গলাচিপায় আসন্ন জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় পৌর মঞ্চে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগের সাংগঠনিক সদস্য ও পটুয়াখালী-৩ আসনের পদপ্রার্থী আলহাজ্ব মোহাম্মদ শাহ আলম। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর মঞ্চে এসে শেষ হয়।

কর্মসূচিতে অংশ নেন ইয়াহিয়া খান, জেলা টিম সদস্য; সানাউল্লাহ শামিম, সাধারণ সম্পাদক, উপজেলা শাখা; বেল্লাল বিন সুলতানা, পৌর আমির; মোহাম্মদ আনোয়ার, পৌর সাধারণ সম্পাদকসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

 

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ১৫:০৪:১৭ ● ১৩৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ