সর্বশেষ
দেশের চার বিভাগে দমকা হাওয়ার আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আমতলী-কুয়াকাটা মহাসড়ক চার লেন দাবিতে গণঅনশন, দ্বিতীয় দিনেও সরকারি সাড়া নেই সভাপতি শাহ আলম, সম্পাদক আউয়াল পিরোজপুরে আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ভাণ্ডারিয়ায় চুরির দৌরাত্ম্য বৃদ্ধি, আতঙ্কে নির্ঘুম রাত এলাকাবাসীর কলাপাড়ার নাওভাঙা খাল ইজারা ঘিরে সেচ সংকটের শঙ্কা, উদ্বেগে শতাধিক কৃষক পরিবার দুমকিতে সূর্যমুখী চাষে সম্ভাবনা, বাড়ছে আবাদ সুন্দরবনে অপহৃত দুই জেলে উদ্ধার, অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু আটক মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ

তাহিরপুরে বুরুঙ্গাছড়ায় কোটি টাকার খনিজ লুট

হোম » সর্বশেষ » তাহিরপুরে বুরুঙ্গাছড়ায় কোটি টাকার খনিজ লুট
শুক্রবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৫


তাহিরপুরে বুরুঙ্গাছড়ায় কোটি টাকার খনিজ লুট

সাগরকন্যা প্রতিবেদক, সিলেট

সুনামগঞ্জের তাহিরপুরের বুরুঙ্গাছড়া থেকে কোটি টাকার চুনাপাথর ও নুড়িপাথর লুট হয়েছে চার রাতে (২১-২৫ সেপ্টেম্বর)। স্থানীয়রা অভিযোগ করেছেন, ইজারাবিহীন ছড়া থেকে সিন্ডিকেট নির্বিঘ্নে এসব খনিজ নিয়ে গেছে। এতে প্রায় ৩ থেকে সাড়ে ৩ হাজার মেট্রিক টন চুনাপাথর এবং ৫ থেকে সাড়ে ৫ হাজার ঘনফুট নুড়িপাথর লুট হয়। এর বাজারমূল্য ৯০ লাখ টাকার বেশি।

গ্রামবাসীর অভিযোগ, বড়ছড়া গ্রামের আমির আলী, তার ছেলে লিয়াকত ও মাটিকাটা গ্রামের দুলা মিয়াসহ ২০-২৫ জন এই চোরাকারবারির নেতৃত্ব দেন। প্রথমে শতাধিক শ্রমিক ঠেলাগাড়িতে খনিজ সংগ্রহ করে, পরে নৌকায় করে পাচার করে নেয়।

এ ঘটনায় ইউএনও মেহেদী হাসান মানিক জানান, তাকে কেউ বিষয়টি অবহিত করেনি। অভিযুক্তরা তবে দায় এড়িয়ে বলেন, তারা আর এসব কর্মকাণ্ডে জড়িত নন। পুলিশ ও বিজিবিও খনিজ লুটের ঘটনা তাদের চোখে পড়েনি বলে দাবি করেছে।


এইচএসএ/এমআর

বাংলাদেশ সময়: ১৪:২২:৩৪ ● ২৪০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ