সর্বশেষ
আমতলী-কুয়াকাটা মহাসড়ক চার লেন দাবিতে গণঅনশন, দ্বিতীয় দিনেও সরকারি সাড়া নেই সভাপতি শাহ আলম, সম্পাদক আউয়াল পিরোজপুরে আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ভাণ্ডারিয়ায় চুরির দৌরাত্ম্য বৃদ্ধি, আতঙ্কে নির্ঘুম রাত এলাকাবাসীর কলাপাড়ার নাওভাঙা খাল ইজারা ঘিরে সেচ সংকটের শঙ্কা, উদ্বেগে শতাধিক কৃষক পরিবার দুমকিতে সূর্যমুখী চাষে সম্ভাবনা, বাড়ছে আবাদ সুন্দরবনে অপহৃত দুই জেলে উদ্ধার, অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু আটক মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ শার্শার উলাশীতে জিয়া খাল পুনঃখনন উদ্বোধন ঘিরে পানিসম্পদ প্রতিমন্ত্রীর পরিদর্শন

কলাপাড়ায় কলেজ শিক্ষার্থীর শিক্ষাজীবন রক্ষায় মায়ের আকুতি

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় কলেজ শিক্ষার্থীর শিক্ষাজীবন রক্ষায় মায়ের আকুতি
রবিবার ● ২১ সেপ্টেম্বর ২০২৫


কলাপাড়ায় কলেজ শিক্ষার্থীর শিক্ষাজীবন রক্ষায় সংবাদ সম্মেলনে মায়ের আকুতি

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় কলেজ শিক্ষার্থী দুর্জয় হাওলাদারের শিক্ষাজীবন রক্ষায় সংবাদ সম্মেলন করেছেন তার মা খুকুমনি হাওলাদার। তিনি দাবি করেছেন, ডাকাতির সাজানো মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তার নির্দোষ ছেলেকে।

রবিবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। খুকুমনি হাওলাদার কান্নাজড়িত কণ্ঠে জানান, মহিপুর মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজের বিএ পড়ুয়া দুর্জয়কে বাসায় ঘুম থেকে ডেকে গ্রেফতার করা হয়। বর্তমানে সে জেল হাজতে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন।

সংবাদ সম্মেলনে বিভিন্ন গ্রামের শতাধিক নারী-পুরুষ উপস্থিত হয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। তারা বলেন, একজন শিক্ষার্থীর শিক্ষাজীবন নষ্ট হতে দেওয়া যাবে না। এ জন্য নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।

লিখিত বক্তব্য পাঠ করেন দুর্জয়ের নিকটাত্মীয় গৌরি রায়। এতে উল্লেখ করা হয়, গত ২২ আগস্ট নিখিল কর্মকারের বাড়িতে ডাকাতির সাজানো ঘটনা দেখিয়ে মামলা করা হয়। ওই মামলায় দুর্জয়ের নাম একমাত্র আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে, বাকিরা অজ্ঞাত। অথচ ঘটনার সময় দুর্জয় বাসায় ঘুমাচ্ছিল বলে দাবি পরিবারের।

খুকুমনি অভিযোগ করেন, জমিজমা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল। এর জেরে পরিকল্পিতভাবে তার ছেলেকে ফাঁসানো হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, কেউ যদি ডাকাতি করতো তবে কি ভোরে নিজের বাসায় ঘুমিয়ে থাকত?

তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ছেলের শিক্ষাজীবন রক্ষায় ন্যায়বিচার চান।

এদিকে ঘটনার পর থেকে দুর্জয়ের বাবা পলাতক থাকায় পরিবারটি চরম বিপাকে পড়েছে। দোকানপাট বন্ধ, জীবিকা পর্যন্ত ব্যাহত হচ্ছে বলেও দাবি করা হয়।

বর্তমানে বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বাংলাদেশ সময়: ২১:৪০:৩৭ ● ২১৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ