সর্বশেষ
আমতলী-কুয়াকাটা মহাসড়ক চার লেন দাবিতে গণঅনশন, দ্বিতীয় দিনেও সরকারি সাড়া নেই সভাপতি শাহ আলম, সম্পাদক আউয়াল পিরোজপুরে আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ভাণ্ডারিয়ায় চুরির দৌরাত্ম্য বৃদ্ধি, আতঙ্কে নির্ঘুম রাত এলাকাবাসীর কলাপাড়ার নাওভাঙা খাল ইজারা ঘিরে সেচ সংকটের শঙ্কা, উদ্বেগে শতাধিক কৃষক পরিবার দুমকিতে সূর্যমুখী চাষে সম্ভাবনা, বাড়ছে আবাদ সুন্দরবনে অপহৃত দুই জেলে উদ্ধার, অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু আটক মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ শার্শার উলাশীতে জিয়া খাল পুনঃখনন উদ্বোধন ঘিরে পানিসম্পদ প্রতিমন্ত্রীর পরিদর্শন

মাদারীপুরে কাভার্ডভ্যানের চাপায় ভ্যানচালকসহ নিহত ৩

হোম » লিড নিউজ » মাদারীপুরে কাভার্ডভ্যানের চাপায় ভ্যানচালকসহ নিহত ৩
মঙ্গলবার ● ১৩ জানুয়ারী ২০২৬


 

মাদারীপুরে কাভার্ডভ্যানের চাপায় ভ্যানচালকসহ নিহত ৩

সাগরকন্যা প্রতিবেদক, মাদারীপুর 

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের তাঁতীবাড়ী এলাকায় কাভার্ডভ্যানের চাপায় ভ্যানচালকসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন আরও একজন।

 

স্থানীয় সূত্র জানায়, ভাঙ্গাব্রিজ এলাকা থেকে মস্তফাপুরের উদ্দেশে যাত্রী নিয়ে একটি ভ্যান রওনা হলে তাঁতীবাড়ী এলাকায় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যান ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালকসহ এক যাত্রী নিহত হন। গুরুতর আহত দুজনকে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

 

মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রশিদ জানান, তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। দুর্ঘটনার পর স্থানীয়রা টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করলে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৪:৩৪:৪৩ ● ১২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ