সর্বশেষ
আমতলী-কুয়াকাটা মহাসড়ক চার লেন দাবিতে গণঅনশন, দ্বিতীয় দিনেও সরকারি সাড়া নেই সভাপতি শাহ আলম, সম্পাদক আউয়াল পিরোজপুরে আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ভাণ্ডারিয়ায় চুরির দৌরাত্ম্য বৃদ্ধি, আতঙ্কে নির্ঘুম রাত এলাকাবাসীর কলাপাড়ার নাওভাঙা খাল ইজারা ঘিরে সেচ সংকটের শঙ্কা, উদ্বেগে শতাধিক কৃষক পরিবার দুমকিতে সূর্যমুখী চাষে সম্ভাবনা, বাড়ছে আবাদ সুন্দরবনে অপহৃত দুই জেলে উদ্ধার, অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু আটক মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ শার্শার উলাশীতে জিয়া খাল পুনঃখনন উদ্বোধন ঘিরে পানিসম্পদ প্রতিমন্ত্রীর পরিদর্শন

নিজস্ব অর্থায়নে বিএসসির দুই জাহাজ কেনার চুক্তি

হোম » জাতীয় » নিজস্ব অর্থায়নে বিএসসির দুই জাহাজ কেনার চুক্তি
রবিবার ● ২১ সেপ্টেম্বর ২০২৫


নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব:) ড. এম. সাখাওয়াত হোসেন বক্তব্য রাখছেন

সাগরকন্যা নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) নিজস্ব অর্থায়নে দুটি আধুনিক বাল্ক ক্যারিয়ার জাহাজ কেনার জন্য চুক্তি করেছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বিএসসি ও গ্রিসভিত্তিক প্রতিষ্ঠান হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসির মধ্যে এ চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন।

নৌপরিবহন উপদেষ্টা বলেন, দেশের ইতিহাসে এবারই প্রথম বিএসসি নিজস্ব অর্থায়নে জাহাজ কিনছে। এটি শিপিং খাতে এক যুগান্তকারী মাইলফলক। নতুন জাহাজ দুটি যুক্ত হলে বছরে প্রায় ১৫০ কোটি টাকা আয় বাড়বে। পাশাপাশি বিএসসির পরিবহন সক্ষমতা ১ লাখ ২০ হাজার ডিডব্লিউটি বৃদ্ধি পাবে।

চুক্তি অনুযায়ী, প্রথম জাহাজ ২০২৫ সালের অক্টোবর এবং দ্বিতীয় জাহাজ একই বছরের ডিসেম্বরে বিএসসিকে হস্তান্তর করা হবে। জাহাজগুলোতে থাকবে পরিবেশবান্ধব প্রযুক্তি, জ্বালানি সাশ্রয়ী নকশা এবং আন্তর্জাতিক মেরিটাইম সংস্থার সর্বশেষ পরিবেশগত মানদণ্ডের নিশ্চয়তা। জাহাজের মূল যন্ত্রাংশ তৈরি হয়েছে জার্মান লাইসেন্সে, উৎপাদন হয়েছে চীনে, ব্যবহৃত হয়েছে ইউরোপীয় ও জাপানি যন্ত্রপাতি।

নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের মধ্যেই বিএসসির জন্য আরও তিনটি জাহাজ কেনার প্রক্রিয়া চলছে। ফলে বর্তমান সরকারের মেয়াদে পাঁচটি জাহাজ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এসব জাহাজ যুক্ত হলে বিএসসি শুধু আর্থিকভাবে লাভবান হবে না, বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ ‘গ্রিন শিপিং নেশন’ হিসেবে আরও শক্ত অবস্থান তৈরি করবে।

বাংলাদেশ সময়: ২২:১০:০৪ ● ২৫২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ