সর্বশেষ
আমতলী-কুয়াকাটা মহাসড়ক চার লেন দাবিতে গণঅনশন, দ্বিতীয় দিনেও সরকারি সাড়া নেই সভাপতি শাহ আলম, সম্পাদক আউয়াল পিরোজপুরে আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ভাণ্ডারিয়ায় চুরির দৌরাত্ম্য বৃদ্ধি, আতঙ্কে নির্ঘুম রাত এলাকাবাসীর কলাপাড়ার নাওভাঙা খাল ইজারা ঘিরে সেচ সংকটের শঙ্কা, উদ্বেগে শতাধিক কৃষক পরিবার দুমকিতে সূর্যমুখী চাষে সম্ভাবনা, বাড়ছে আবাদ সুন্দরবনে অপহৃত দুই জেলে উদ্ধার, অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু আটক মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ শার্শার উলাশীতে জিয়া খাল পুনঃখনন উদ্বোধন ঘিরে পানিসম্পদ প্রতিমন্ত্রীর পরিদর্শন

সুন্দরবনে ১’শ কেজি হরিণের মাংস ও ৪ হাজার মিটার ফাঁদ জব্দ

হোম » খুলনা » সুন্দরবনে ১’শ কেজি হরিণের মাংস ও ৪ হাজার মিটার ফাঁদ জব্দ
মঙ্গলবার ● ১৩ জানুয়ারী ২০২৬


 

সুন্দরবনে ১’শ কেজি হরিণের মাংস ও ৪ হাজার মিটার ফাঁদ জব্দ

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট 

সুন্দরবনের কাগাদোবেকি এলাকায় অভিযান চালিয়ে ১’শ কেজি হরিণের মাংস ও প্রায় ৪ হাজার মিটার হরিণ শিকারের ফাঁদ জব্দ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসীর ইবনে মহসিন এ তথ্য জানান।

 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ জানুয়ারি বিকাল ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন কাগাদোবেকির নেতৃত্বে খুলনার কয়রা উপজেলার সুন্দরবনের ঘোলের খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জব্দকৃত মালামাল কাগাদোবেকি ফরেস্ট টহল ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে; তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে শিকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৪:২৪:১৭ ● ১০১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ