সর্বশেষ
ভ্রাম্যমান আদালতের অভিযান বাবুগঞ্জে দোকানপাট বন্ধ করে উধাউ দোকানীরা অতিষ্ঠ এলাকাবাসী কলাপাড়ায় মাদকাসক্তের অত্যাচারে পরিবার আহত কলাপাড়ায় চিকিৎসা শেষে ঘরে ফিরে সর্বনাশ, খোয়া গেল টাকা ও স্বর্ণালংকার তালতলীতে মৎস্যখাতে অনুসন্ধানী রিপোর্টিং বিষয়ে সাংবাদিক কর্মশালা চিকিৎসকের বিচার দাবি তালতলীতে ভুল চিকিৎসায় প্রসূতি-নবজাতকের জীবনসংকটে গাছ কেটে নেওয়ার অভিযোগ বিচারের চেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন গলাচিপার ফিরোজা বেগম সাগরে ডাকাতি বন্ধে চূড়ান্ত হুঁশিয়ারি মাছ আহরণ বন্ধের ঘোষণা পাথরঘাটার জেলেদের গৌরনদীতে লন্ডনপ্রবাসী বিএনপি নেতার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

কমিটি ঘিরে বিতর্ক দুমকি ছাত্রদলের ৪নেতার পদত্যাগ

হোম পেজ » পটুয়াখালী » কমিটি ঘিরে বিতর্ক দুমকি ছাত্রদলের ৪নেতার পদত্যাগ
বৃহস্পতিবার ● ২৮ আগস্ট ২০২৫


দুমকিতে ছাত্রদলের ৪নেতার পদত্যাগ

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

পটুয়াখালীর দুমকিতে আজিজ আহমেদ ডিগ্রি কলেজ ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটি ঘিরে ব্যাপক বিতর্কের মুখে সাধারণ সম্পাদকসহ ৪ নেতাকর্মী পদত্যাগ করেছেন। পদত্যাগকারীরা হলেন, সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. সাব্বির হোসেন, দপ্তর সম্পাদক রাশেদুল ইসলাম রিয়াদ ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজিব হোসেন।
তাদের অভিযোগ, কমিটিতে ছাত্রলীগের নেতাকর্মীদের স্থান দেওয়া হয়েছে এবং সভাপতি হিসেবে বিবাহিত ও ধর্ষণ মামলার এক আসামিকে মনোনয়ন দেওয়া হয়েছে, যিনি দীর্ঘদিন ধরে কলেজ কার্যক্রমে অনুপস্থিত।
এছাড়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগপন্থী পরিচিত মুখ হাসিবুল ইসলাম তুহিনকে সিনিয়র সহ-সভাপতি এবং রাজিব মৃধাকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করায় নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী বলেন, অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে, তবে এখনো লিখিত কোন পদত্যাগপত্র পাইনি।
স্থানীয় বিএনপি ও ছাত্রদল নেতাদের অভিযোগ, ত্যাগী নেতাদের বাদ দিয়ে বিতর্কিত ও আওয়ামীপন্থীদের দিয়ে কমিটি গঠন ছাত্রদলের আদর্শের পরিপন্থী। দ্রুত তদন্ত করে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন তারা।

 

 

এমআর

বাংলাদেশ সময়: ১২:২৬:৪৫ ● ২৪৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ